কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর আগে করে ফেলা উচিৎ এই ৫ কাজ আওয়ামী লীগকে সআন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান নাহিদ ইসলামের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ, পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার নতুন কাঠামো অনুযায়ী ৪র্থ, তৃতীয়, দ্বিতীয় ও প্রথম গ্রেডের পোশাকশ্রমিকরা যত বেতন পাবেন এবার যে ‘নতুন প্রস্তাব’ শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর নিয়ে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন : জামায়াত আমির ফের বড় পতন স্বর্ণের দামে গাজীপুরে সংঘর্ষ কোরআন ও হাদিসের আলোকে মৃত্যুর আগে করে ফেলা উচিৎ এই ৫ কাজ আওয়ামী লীগকে সআন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার আহ্বান নাহিদ ইসলামের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ, পরিকল্পনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য, গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার নতুন কাঠামো অনুযায়ী ৪র্থ, তৃতীয়, দ্বিতীয় ও প্রথম গ্রেডের পোশাকশ্রমিকরা যত বেতন পাবেন এবার যে ‘নতুন প্রস্তাব’ শিক্ষক নিয়োগ পরীক্ষার নম্বর নিয়ে প্রধানমন্ত্রী যে ডাক দিয়েছেন, দেশের কথা চিন্তাভাবনা করেই দিয়েছেন : জামায়াত আমির ফের বড় পতন স্বর্ণের দামে গাজীপুরে সংঘর্ষ
জীবনযাপন

আজ আবার কমল জ্বালানি তেলের দাম

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


আজ আবার কমল জ্বালানি তেলের দাম

আজ আবার কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লেনদেনের শুরুতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দুই প্রধান সূচকের দাম কমে যায়। সংঘাতের অবসানে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা তৈরি হওয়ায় তেলের বাজারে এ প্রভাব পড়েছে। তবে বিভিন্ন অঞ্চলে সংঘাত বাড়তে থাকায় সরবরাহ নিয়ে উদ্বেগ এখনো কাটেনি।

এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮২ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ কমে ১১৪ ডলার ৫০ সেন্টে নেমেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ ডলার ৪ সেন্ট বা ১ শতাংশ কমে ১০১ ডলার ৭৪ সেন্ট হয়েছে।

এ দরপতনের ফলে আগের দিনের মূল্যবৃদ্ধির একটি অংশ কমে এসেছে। তবে ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে সংঘাত তীব্র হওয়ায় তেলের সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাজারসংশ্লিষ্টদের মতে, শান্তি আলোচনার সম্ভাবনা তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি করেছে। তবে সংঘাত আরও বাড়লে সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়তে পারে, যা বিশ্ববাজারে তেলের দামকে আবারও প্রভাবিত করতে পারে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।