কুমিল্লা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
দিল্লিতে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের পরই মোড় ঘুরে যায়! আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে? ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ দিল্লিতে শেখ হাসিনার সেই সংবাদ সম্মেলনের পরই মোড় ঘুরে যায়! আখাউড়া সীমান্তে বিএনপির অবস্থান, আগরতলায় আ. লীগ নেতারা বোমা তৈরির সময় আ.লীগের সাবেক এমপির পিএস কৃষকলীগ নেতা নিহত স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আবারও স্বর্ণের দামে বড় ধস, এক লাফে ১৪ হাজার ৩৫ টাকা! বেতন সবচেয়ে কম ও সবচেয়ে বেশি ইউরোপের কোন দেশে? ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা গ্রুপ
জীবনযাপন

তাহসিফ সাউরির মৃত্যু ; জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেই দীপ

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 weeks আগে


তাহসিফ সাউরির মৃত্যু ; জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেই দীপ

তাহসিফ সাউরির মৃত্যু ; জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিলেন সেই দীপ

এমটিনিউজ ডেস্ক : ঢাকার উত্তর খানের তুরাগের নদের রাজবাড়ী ঘাট থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কেএম তাহসিফ সাউরির (২৮) লাশ উদ্ধার করা হয়েছে, এর কাছের এলাকায় একটি মোটরসাইকেল পাওয়া গেছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজাতে আছেন তাহসিফের ‘বন্ধুস্থানীয় ছোট ভাই’ আহমেদ শাহরিয়ার রেজা দীপ। জিজ্ঞাসাবাদে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা যুগান্তরকে বলেন, দীপকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে বেশ কয়েকটি স্পটে গিয়েছি। জিজ্ঞাসাবদে দীপ জানিয়েছেন, তারা ঘটনাস্থলে কথা বলছিলেন। এ সময় পুলিশের কিছু সদস্য তাহসিফকে ধাওয়া করলে তিনি নদীতে ঝাঁপ দেন। আর দীপ পালিয়ে আসেন।

তবে দীপের এই বক্তব্য যাচাই বাচাই করা হচ্ছে জানান তিনি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সংস্থাটি বলছে, লাশ উদ্ধারের স্থান থেকে ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় মোটরসাইকেল পাওয়া যায়।

পিবিআই কর্মকর্তারা বলছেন, রাজবাড়ী ঘাট এলাকাটি মাদকের স্পট হিসেবে পরিচিত। মাদক কারবারিদের ধাওয়া খেয়ে তাহসিফ নদে পড়ে ডুবে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ আজ শুক্রবার সকালে গণমাধ্যমকে বলেন, উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের কিনা, তা যাচাই–বাছাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে তারা ধারণা করছেন, মোটরসাইকেলটি তারই হবে।

উদ্ধার করা মোটরসাইকেলটি রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়েছে। এ ঘটনার তদন্তে নৌ পুলিশকে সহায়তা করছে পিবিআই।

তাহসিফ গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরার বাসা থেকে বের হন। সেদিন দিবাগত রাত ১টা ৩৫ মিনিটে মাকে মুঠোফোনে বার্তা (ভয়েস মেসেজ) পাঠিয়ে তিনি জানিয়েছিলেন, বাসায় ফিরছেন। কিন্তু আর ফেরেননি।

তাহসিফের মৃত্যু নিয়ে তার বাবা কেএম এনায়েতুল করিম সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এটা আত্মহত্যা নয়। সরকার তদন্ত করলে প্রকৃত অপরাধীদের বের করতে পারবে।-যুগান্তর



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।