কুমিল্লা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন চানাচুর বিক্রেতার বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ? কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ ইউপি নির্বাচন নিয়ে এবার যে পদক্ষেপ ইসির হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক! রুমিন ফারাহানা কী বিএনপিতে ফিরছেন? যা জানা গেল ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে যে বার্তা দিল এনসিপি কুড়িয়ে পাওয়া তিন ভরি স্বর্ণালংকার ফিরিয়ে দিয়ে সততার দৃষ্টান্ত স্থাপন চানাচুর বিক্রেতার বিশ্বে সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদন করে কোন দেশ? কিশোরগঞ্জে দুদক কার্যালয়ে ছাত্রলীগের পেট্রোল বোমা নিক্ষেপ, ঘটনাস্থলে পুলিশ ইউপি নির্বাচন নিয়ে এবার যে পদক্ষেপ ইসির হঠাৎ দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক! রুমিন ফারাহানা কী বিএনপিতে ফিরছেন? যা জানা গেল ‘শেখ হাসিনা ইস্যুতে ভারত আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে’ প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে যে বার্তা দিল এনসিপি
জীবনযাপন

আমজনতার তারেকের সেই ভিডিও শেয়ার করে যা লিখলেন মাসুদ সাঈদী

ইডিটর | প্রকাশিত হয়েছে 3 weeks আগে


আমজনতার তারেকের সেই ভিডিও শেয়ার করে যা লিখলেন মাসুদ সাঈদী

আমজনতার তারেকের সেই ভিডিও শেয়ার করে যা লিখলেন মাসুদ সাঈদী

এমটিনিউজ ডেস্ক : আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমানের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন মাসুদ সাঈদী। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে।’

ভিডিওটিতে দেখা যায়, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেন আমজনতার তারেক রহমান। তার বক্তব্যে উঠে আসে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান, জামায়াতের আসনপ্রাপ্তি এবং দলটির সমালোচনা সহ্য করার সক্ষমতার প্রসঙ্গ।

আলাপকালে তারেক বলেন, জাপান সফরে আওয়ামী লীগ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। তবে জামায়াতের ‘গুপ্তগিরি’ নিয়ে আলোচনা হয়েছে। তার মতে, বিএনপি আওয়ামী লীগকে ভয় পায় না বরং আওয়ামী লীগ থাকলে জামায়াতের অস্তিত্ব সংকট তৈরি হতো। এমনকি আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় থাকলে জামায়াত এতগুলো আসনও পেত না।    

আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তারেক বলেন, আওয়ামী লীগ ও বিএনপি দেশের বড় দুটি রাজনৈতিক দল। এসব দলের সমালোচনা করা যায় এবং তারা নিজেদের ভুল দ্রুত স্বীকার করতেও জানে। তাদের ভুল ধরিয়ে দিলে শাস্তির মুখে পড়তে হয় না।

অন্যদিকে জামায়াতের সংসদ সদস্যের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তা নিয়ে সমালোচনা করায় দলটি তা সহ্য করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সমালোচনার জবাবে জামায়াত প্রতিক্রিয়া দেখিয়েছে। তবে বড় রাজনৈতিক দলগুলোর মন বড় হয়।

তারেকের এই বক্তব্যের ভিডিওটি নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করে মাসুদ সাঈদী ‘গোয়েন্দা তথ্য সঠিক— দুই দল এক হয়েছে’ বলে মন্তব্য করেন।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।