কুমিল্লা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই কে এই সিদ্ধার্থ যাকে বিয়ে করতে যাচ্ছেন মিমি চক্রবর্তী ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক আমিরাতে ১৮টি গাড়ি ও ৫টি ট্রাকের ভয়াবহ সংঘর্ষে ১৪ জনের মৃত্যু দলীয় কর্মীকে লাথি মারার এক দিন পর ফোন করে দুঃখ প্রকাশ প্রতিমন্ত্রীর চাকরি থেকে বরখাস্ত পুলিশের ছয় কর্মকর্তা জানেন এবার কী পরিবর্তন আনা হলো নবম পে স্কেলের গেজেটে? মধ্যরাতে সহায়তা চাইতে গিয়ে বিপাকে পড়ার কথা জানালেন ডেপুটি স্পিকার ১০ লাখ টাকা ঋণ পাওয়ার সুযোগ কোন জামানত ছাড়াই
জীবনযাপন

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, থানায় হামলার চেষ্টা, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 week আগে


গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, থানায় হামলার চেষ্টা, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, থানায় হামলার চেষ্টা, যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ

এমটিনিউজ ডেস্ক : ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে আন্দোলনের ষষ্ঠ দিনেও গাজীপুরের বড়বাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে গাজীপুর মহানগরীর বোর্ডবাজারের বড়বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনরত শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকেরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে মুহূর্তেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এরপর বিক্ষোভকারীরা নগরীর বাসন থানায় হামলার চেষ্টা চালান। থানার ভেতরে ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি লাঠিসোঁটা নিয়ে হানা দিলে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। পরে ঘটনাস্থলে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। 

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, সকাল থেকে সব জায়গায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে বড়বাড়ী এলাকায় একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।