কুমিল্লা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যে সুখবর এমপিও শিক্ষকদের জন্য এবার শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান, চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করের নিয়মে পরিবর্তন একযোগে বিএনপির ৩১ নেতার পদত্যাগ আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা নাতনি জামাই নামাজ পড়েন না, তাই থানায় অভিযোগ দায়ের রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে দুইজনকে গ্রেপ্তার করল পুলিশ অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, যে সুখবর এমপিও শিক্ষকদের জন্য এবার শুরু হচ্ছে সাঁড়াশি অভিযান, চার মাস্টারমাইন্ডসহ চিহ্নিত শীর্ষ ২৩ নেতা, কারা তারা সঞ্চয়পত্রের মুনাফার ওপর উৎসে করের নিয়মে পরিবর্তন একযোগে বিএনপির ৩১ নেতার পদত্যাগ আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না গোপালগঞ্জের সর্বশেষ অবস্থা নাতনি জামাই নামাজ পড়েন না, তাই থানায় অভিযোগ দায়ের
জীবনযাপন

আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 hours আগে


আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

এমটিনিউজ ডেস্ক : বিদ্যুৎ লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে গাছের ঝুঁকিপূর্ণ ডালপালা কর্তনের কাজ করা হবে। এ কারণে আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা এবং রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৬ নভেম্বর) শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি ও রাজশাহী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১ পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কর্তনের জন্য মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ভেসালিয়া ও পূর্ব সোনামুখী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, রাজশাহীর ১১ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের শাখা-প্রশাখা কর্তনের জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো—তালাইমারী, ফুলতলা, জাহাজঘাট, মিজানের মোড়, খোঁজাপুর, ডাশমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বালিয়াপুকুর, বড় বটতলা, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ, মটপুকুর ও আশপাশের এলাকা।

সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।