কুমিল্লা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
‘শেখ হাসিনা আর ফিরে আসবেন না’ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন হঠাৎ স্বর্ণ কেনার হিড়িক, উপচে পড়া ভিড় প্রত্যেকটা দোকানে ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা বাংলাদেশকে যে বার্তা দিল ভারত ‘শেখ হাসিনা আর ফিরে আসবেন না’ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন হঠাৎ স্বর্ণ কেনার হিড়িক, উপচে পড়া ভিড় প্রত্যেকটা দোকানে ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা বাংলাদেশকে যে বার্তা দিল ভারত
জীবনযাপন

এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 hours আগে


এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে

এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে

এমটিনিউজ ডেস্ক : মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আসতে পারে। বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী সপ্তাহে এ বিষয়ে ফের আলোচনা হতে পারে বলে জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, তাপমাত্রা কমে গেলে বা শৈত্যপ্রবাহ শুরু হলে মাধ্যমিক পর্যায়ে পাঠদানের সময়সূচিতে সাময়িক পরিবর্তন আনা হয়। শীতের সময় এক শিফটের বিদ্যালয়ে সকাল ১০টায় ক্লাস শুরুর রেওয়াজ রয়েছে। তবে ডাবল বা দুই শিফটের প্রতিষ্ঠানের ক্লাস সূচিতে কোনো পরিবর্তন আনা হয় না।

সূত্রের তথ্য বলছে, এবার সামগ্রিকভাবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে পরিবর্তন আনা যায় কিনা সে বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। বিশেষ করে আসন্ন রমজানে স্কুলের পাঠদান কীভাবে চলবে তা নিয়েও পরিকল্পনা করা হচ্ছে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেও সূত্রের দাবি।

এবার শীত কতদিন পর্যন্ত স্থায়ী হবে তা এখনও জানায়নি আবহাওয়া অধিদপ্তর। শীতকালে কোমলমতি শিক্ষার্থীরা নানা অসুখে আক্রান্ত হয়ে থাকেন। এ জন্য এবার স্কুলে পাঠদানের বিষয়টি আগে থেকেই ঠিক করতে চায় সরকার। এ জন্য বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।