কুমিল্লা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
‘শেখ হাসিনা আর ফিরে আসবেন না’ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন হঠাৎ স্বর্ণ কেনার হিড়িক, উপচে পড়া ভিড় প্রত্যেকটা দোকানে ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা বাংলাদেশকে যে বার্তা দিল ভারত ‘শেখ হাসিনা আর ফিরে আসবেন না’ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন হঠাৎ স্বর্ণ কেনার হিড়িক, উপচে পড়া ভিড় প্রত্যেকটা দোকানে ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা বাংলাদেশকে যে বার্তা দিল ভারত
জীবনযাপন

নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 hours আগে


নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন

নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন

এমটিনিউজ ডেস্ক : গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও, হামলা-ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যুদ্ধাপরাধ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, ‘জাতিসংঘ স্বীকৃত, গণ-অভ্যুত্থানের সময় আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করেছে। এখন তারা গোপালগঞ্জে জ্বালাও-পোড়াও করে যুদ্ধাপরাধ করছে। মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের বিরুদ্ধে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’ 

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আমজনতার দলের বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

রাশেদ খান বলেন, ‘আওয়ামী লীগকে এখন আর রাজনৈতিক দল বলার সুযোগ নেই। বরং এই দলটি এখন দেউলিয়া হয়ে হায়েনার মতো হিংস্র হয়ে উঠেছে। জামায়াত এনসিপিসহ সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে প্রতিহত করতে হবে।’ 

সমাবেশে যোগ দিয়ে ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেন, ‘আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিবেকহীন হয়ে পড়েছেন। তাদের দাফন সম্পন্ন হয়ে গেছে। নতুন করে আর সুযোগ দেওয়া হবে না।’ 

আমজনতা দলের সদস্যসচিব তারেক রহমান বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের গাদ্দার। সে পালিয়ে গেছে। তবে তার রক্ত নেওয়া এখনও শেষ হয়নি। এখন আওয়ামী লীগের রক্ত খাওয়ার ষড়যন্ত্র করছে। এখানে গোপালগঞ্জকে ব্যবহার করছে। শেখ হাসিনা ভয়ে কাঁপছে। তাই তো লগি-বইঠা হাতে নিয়েছে। আওয়ামী লীগকে প্রতিহত করা শুধু সরকারের দায়িত্ব না। জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে লড়াই করে জিততে হবে। জুলাইয়ের পর যে সিম্পেথি দেখিয়েছি, তা ভুল ছিল।’



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।