কুমিল্লা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
‘শেখ হাসিনা আর ফিরে আসবেন না’ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন হঠাৎ স্বর্ণ কেনার হিড়িক, উপচে পড়া ভিড় প্রত্যেকটা দোকানে ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা বাংলাদেশকে যে বার্তা দিল ভারত ‘শেখ হাসিনা আর ফিরে আসবেন না’ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন হঠাৎ স্বর্ণ কেনার হিড়িক, উপচে পড়া ভিড় প্রত্যেকটা দোকানে ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা বাংলাদেশকে যে বার্তা দিল ভারত
জীবনযাপন

চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

ইডিটর | প্রকাশিত হয়েছে 4 hours আগে


চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

এমটিনিউজ ডেস্ক : নোয়াখালীর প্রধান বানিজ্যিক কেন্দ্র বেগমগঞ্জের চৌমুহনীর পূর্ব বাজারে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মিছিল নিয়ে এসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বৃষ্টির মধ্যে ২৫ থেকে ৩০ জনের একটি দল আট দফা দাবিতে প্ল্যাকার্ড হাতে নিয়ে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এসব স্লোগান দিয়ে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি ও এ নাপিতের পোল এলাকায় মিছিল করে। প্ল্যাকার্ডে কার্যক্রম নিষিদ্ধঘোষিত জেলা যুবলীগ নেতা নাজমুল শিহাবের নাম ছিলো।

একপর্যায়ে মিছিল নিয়ে তারা গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের গেটের এসে সামনের দরজার পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। একই সময় তারা অফিসটির বাইরের জানালার গ্লাস ভাঙচুর করে দ্রুত স্থান ত্যাগ করে। এ সময় ব্যাংকের ভেতরে থাকা কর্মচারীরা বের হয়ে আগুন নিভিয়ে ফেলেন। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।

 

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে প্রবেশের প্রাধান দরজায় আগুন ধরিয়ে দেন। অফিসে থাকা লোকজন তাৎক্ষণিক পানি দিয়ে  আগুন নিভিয়ে ফেলন। একই সময়ে তারা জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করে। এঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।