কুমিল্লা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
‘শেখ হাসিনা আর ফিরে আসবেন না’ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন হঠাৎ স্বর্ণ কেনার হিড়িক, উপচে পড়া ভিড় প্রত্যেকটা দোকানে ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা বাংলাদেশকে যে বার্তা দিল ভারত ‘শেখ হাসিনা আর ফিরে আসবেন না’ চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ নিষিদ্ধ আওয়ামী লীগ গোপালগঞ্জে ‘যুদ্ধাপরাধ’ করছে : রাশেদ খাঁন হঠাৎ স্বর্ণ কেনার হিড়িক, উপচে পড়া ভিড় প্রত্যেকটা দোকানে ভার্জিনিটি ছাড়া আমার আর কোনো উল্লেখযোগ্য সম্পদ নেই: মেঘনা আলম এবার পরিবর্তন আসছে স্কুলে পাঠদানের সময়সূচিতে ‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা বাংলাদেশকে যে বার্তা দিল ভারত
জীবনযাপন

‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা

ইডিটর | প্রকাশিত হয়েছে 7 hours আগে


‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা

‘টাকা দিয়ে’ মুক্তি পেলেন গোপালগঞ্জে ‘অপহৃত’ সেই বিএনপি নেতা

এমটিনিউজ ডেস্ক : ঢাকা থেকে বাগেরহাট ফেরার পথে গোপালগঞ্জে ‘অপহৃত’ বিএনপি নেতা মনিরুল হক ফরাজি টাকা দিয়ে ছাড়া পেয়েছেন বলে জানিয়েছেন। তার দাবি, দেড় লাখ টাকা দিয়ে তিনি মুক্তি পান।

এ ছাড়া অপহরণের পর তার কাছে থাকা ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেভিড ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার চেইন ও একটি আইফোন (১৭ প্রো) ছিনিয়ে নেওয়া হয় বলে দাবি করেন মনিরুল।

গতকাল বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার পথে তাকে গাড়ি থেকে তাকে তুলে নেওয়া হয়। মুক্তি পেয়ে রাত ৯টার দিকে তিনি ঢাকার বাসায় ফিরে আসেন। মনিরুল হক ফরাজী বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী।

মনিরুল হক গণমাধ্যমে বলেন, ‘সব মিলিয়ে ওরা আমার কাছ থেকে দুই লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছে।’

তবে বিষয়টি নিয়েও এখনো আইনি কোনো পদক্ষেপ নেননি মনিরুল হক ফরাজি। তিনি বলেন, ‘বিষয়টি এখনো আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাইনি।’ ব্যক্তিগতভাবে অপহরণের সঙ্গে জড়িত কাউকে চেনেন না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার ভোররাতে খুলনা-মাওয়া মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় মনিরুল হক ফরাজিকে ব্যক্তিগত গাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে বিএনপি নেতা শেখ মঈন উদ্দিন আহমেদ ময়েন ছিলেন এবং হাসান নামের একজন গাড়ি চালাচ্ছিলেন। ঘটনার পর শেখ মঈন জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা সড়ক অবরোধ করে রাখেন। ঘোনাপাড়া এলাকায় অস্ত্রধারী একটি দল তাদের আটক করে। তাদের কাছ থেকে মোবাইল, টাকা ছিনিয়ে নিয়ে মারধর করে দুজনকে ছেড়ে দেওয়া হয়। আর মনিরুল হক ফরাজিকে তারা আটকে রাখে।

মনিরুল হক ফরাজি ছাড়া পেয়েছেন বলে জানতে পেরেছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। তিনি সাংবাদিকদের বলেন, ‘মনিরুল এখন চিকিৎসা নিচ্ছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিষয়টি শুনে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।