কুমিল্লা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
RSS
শিরোনাম
বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল যারা পাবেন আর যারা পাবেন না টানা ৩ দিনের ছুটি ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি ইরানে টিভিতে হঠাৎ প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার ৫ উপায় আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের আলোচনা শুরু দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল যারা পাবেন আর যারা পাবেন না টানা ৩ দিনের ছুটি ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে চাওয়া হয়েছিল দুই কোটি, প্রধানমন্ত্রী দিলেন তিন কোটি ইরানে টিভিতে হঠাৎ প্রচার করা হচ্ছে পারমাণবিক হামলা থেকে বাঁচার ৫ উপায় আগামীকাল যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের আলোচনা শুরু দলে জায়গা পেয়েছেন সাব্বির রহমান ঘটনাস্থল ছেড়ে পালিয়ে গেল শ্রমিকরা
জীবনযাপন

‘অতি জরুরি’ উল্লেখ করে গাজীপুরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

ইডিটর | প্রকাশিত হয়েছে 1 day আগে


‘অতি জরুরি’ উল্লেখ করে গাজীপুরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

‘অতি জরুরি’ উল্লেখ করে গাজীপুরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি

এমটিনিউজ ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈরে চলমান পোশাকশ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে বহিরাগতদের অনুপ্রবেশ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি ঠেকাতে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করে গণবিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ বলে উল্লেখ করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটেরা নিজ পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দিয়ে থাকলে অথবা কোনো অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করলে, তা দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। এ বিষয়ে বাড়ির মালিকদের কঠোরভাবে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও হুঁশিয়ারি দেওয়া হয়, কোনো তথ্য প্রশাসনকে না জানানো হলে এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে, তার যাবতীয় দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপরই বর্তাবে।

এ বিষয়ে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগত কোনো গোষ্ঠী যেন প্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে।



Source link

মন্তব্য ০

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মতামত জানান

মন্তব্যে কোনো লিংক বা ওয়েবসাইটের ঠিকানা দেওয়া যাবে না। সম্পাদকের অনুমোদনের পর মন্তব্য প্রকাশিত হবে।